মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় নানা আয়োজনে কন্ঠবীথির ২৮ বছর উদযাপন

সংবাদদাতা / ৮২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

আলোর খোঁজে ক্লান্তিহীন এ স্লোগান নিয়ে মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠ বীথি ২৮ বছর উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকাল ১০ টায় শহরের নোমানী ময়দান থেকে কণ্ঠবীথি প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণ শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে জেলা অডিটোরিয়ামে নতুন পুরাতন সদস্যদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা অডিটোরিয়ামে এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় সংগঠনের পক্ষ থেকে আগত অতিথি মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম, জেলা জাসাসের আহবায়ক এ্যাড.কাজী আ ন ম সিরাজউদ্দিন মিহির কে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। শেষে আবৃত্তিতে বিশেষ অবদানের জন্য সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পরে আবৃত্তি পরিবেশন পরে সংগঠনের শিশু ও প্রতিশ্রুতিশীল সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক খান মাজহারুল হক লিপু।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৫/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]