মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মোরেলগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসি

সংবাদদাতা / ২৯০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলি আজিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ঘের দখলের অভিযোগ এনেছে একটি মহল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে এলাকাবাসি অভিযোগ করে বলেন, বহরবুনিয়া গ্রামের ২নং ওয়ার্ডের ৮০ বিঘা একটি চিংড়ি ঘের স্থানীয় জমির মালিকসহ ছাত্রদল নেতা আলি আজিম বিগত ২ বছর ধরে হাড়ির টাকা পরিশোধ করে যৌথভাবে এ ঘেরটি পরিচালনা করে আসছে। গত ৫ই আগষ্টের পর কথিত ফ্যাসিষ্টদোষর আলম খানসহ বহিরাগত লোকজন নিয়ে স্থানীয়দের এ চিংড়ি ঘেরটির মাছ ধরে নিয়ে যায়। বর্তমানে ৮০ বিঘার এ চিংড়ি ঘেরটি দখলে নেওয়ার পায়তারা করছে। সম্প্রতি ২ এপ্রিল ছাত্রদল নেতা আলি আজিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ঘের দখলের অভিযোগ এনে বহিরাগত লোকজন দিয়ে একটি মানববন্ধন করে বিশৃংখলা সৃষ্টি করে জমির মালিকদের হয়রানি করছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন আলি আজিম, জেসমিন আক্তার, বাদশা শেখ, মো. রাকিব হোসেন জোমাদ্দার, হারেজ হাওলাদারসহ স্থানীয় একাধিক জমির মালিকেরা।

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলি আজিম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলম খান তাতীদল থেকে নিজেই পদত্যাগ করে আওয়ামী দোষরদের সাথে সখ্যতা সৃষ্টি করে জমির মালিকদের নানাভাবে হয়রানি করেছে। নতুন করে এখন আবার এলাকায় অশান্ত সৃষ্টি করছে। শান্তিপ্রিয় এলাকাবাসি নিজেদের জমিতে নিজেরাই চিংড়ি ঘের করার পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আলম খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে হয়রানি করছেন না। কারও ঘের থেকে তিনি মাছ ধরেননি। স্থানীয় জমির মালিকদের নিকট থেকে হাড়ির টাকা পরিশোধ করে এ মৎস্য ঘেরটি তিনি পরিচালনা করছেন এবং তার দখলে রয়েছেন।

কলি আক্তার
বাগেরহাট মোরেলগঞ্জ
তারিখ-৭.৪.২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]