শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শুভেচ্ছা ও অভিনন্দন

সংবাদদাতা / ৩৭৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ডেক্স রিপোর্টঃ

১০ই এপ্রিল বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। মানবতার সেবায় নিবেদিত মহান চিকিৎসাবিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে এ দিবসটি প্রতি বছর উদযাপিত হয়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব, কার্যকারিতা ও সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই দিনটির তাৎপর্য অপরিসীম।
এই উপলক্ষে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে সভাপতি মোঃ শাহজালাল আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক ও সাংগঠনিক সম্পাদক ডাঃ কাসেমুর রহমান এক যৌথ বিবৃতিতে দেশবাসী, দেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দিবস উপলক্ষে ডাঃ শহাজালাক আহমেদ তাঁর বক্তব্য বলেন, হোমিওপ্যাথি একটি বিজ্ঞানসম্মত, নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানুষের আস্থা অর্জন করে আসছে। স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা প্রদান এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে হোমিওপ্যাথির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা হিসেবে হোমিওপ্যাথির ভূমিকা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথিকে একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ লক্ষ্যে গবেষণা, মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি, নীতিমালা প্রণয়ন এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও প্রসারে সকল সংগঠন, চিকিৎসক এবং সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।
পরিশেষে, বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন নেতৃবৃন্দ এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ও উন্নয়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]