শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি

সংবাদদাতা / ৩২৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন যুবদল নেতা ফয়েজ মোল্লা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে শংকরপুর এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান নোয়াখালী-1 (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ফয়েজ মোল্লার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, “সন্ত্রাসী যেই হোক না কেন, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীই ছাড় পাবে না।”
তিনি আরও জানান, আহত ফয়েজ মোল্লার চিকিৎসার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
এসময় অ্যাডভোকেট সোলায়মান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]