বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি //
মাগুরা শ্রীপুরের এস এ আই সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দোয়া মাহফিল ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাওছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি ও বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মাদ্রাসার দাতা সদস্য শিকদার মোঃমিজানুর রহমান টগর, বিদ্যুৎসায়ী সদস্য বিশিষ্ট সমাজসেবক ডাক্তার শাহাদাৎ হোসেন মোল্লা।
মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মাফিজুর রহমান, শিক্ষার্থী মোঃ আল আমিনসহ অন্যরা।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৪/২০২৬ইং