বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম! গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী – একরাম উল্লাহ We Need a Celebration Rally for the Electricity Bill Increase—Professor M. A. Barnik বিদ্যুৎ বিল বৃদ্ধিতে একটি আনন্দ মিছিল চাই—অধ্যাপক এম এ বার্ণিক রমনা থানা (ঢাঃমঃদঃ) স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ- এস আলম রাজীব সভাপতি, বিএনসিইউপি অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে চারদিন বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সড়ক শরণখোলাসহ ৭ উপকূলীয় জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা মোরেলগঞ্জে ৩ ঘন্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ ঊদ্ধার India’s Cockroach Party: A Political Earthquake Among the Youth* *—Professor M A Barnik ভারতের তেলাপোকা পার্টি: তরুণ সমাজে এক রাজনৈতিক ভূমিকম্প* *—অধ্যাপক এম এ বার্ণিক

লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল

সংবাদদাতা / ১৪৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি:

‎লাকসামে অনুষ্ঠিতব্য এসএসসি সমান পরিক্ষার্থীর কেন্দ্রের বাইরে অবস্থানরত গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে ও অসুস্থতা এড়াতে সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ নিয়েছে লাকসাম উপজেলা ছাত্রদল।
প্রচণ্ড গরমে উপজেলা ও পৌর শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়,গাজিমুড়া আলিয়া মাদ্রাসা,গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,মুদাফরগঞ্জ আলী নোয়াব হাই স্কুল এন্ড কলেজের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বসার চেয়ার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ করেছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকসহ স্থানীয় মানুষজন।
মঙ্গলবার ২১ এপ্রিল দুপুরে অসহনীয় গরমে লাকসাম উপজেলা ও পৌর শহরের ৪ টি পরীক্ষা কেন্দ্রের অবস্থানরত অভিভাবকদের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুন নবী মহাসিন,সদস্য সচিব শাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক মহিন উদ্দিন, সদস্য সচিব নেওয়াজ হোসেন, ন.ফ কলেজ ছাত্র দলের আহবায়ক নুরুল হোসাইন, সদস্য সচিব রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমন,রাকিবসহ অন্যান্য নেতারা।
এই উদ্যোগের মাধ্যমে পানি শূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। উপস্থিত অভিভাবকগণ এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে ছাত্রদলসহ অন্যদের আহ্বান জানান।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুন নবী মহাসিন বলেন,কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মহোদয়ের নির্দেশনায় “হেল্প ডেস্ক”
‘প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের এ কার্যক্রম।আগামীতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ’

এম.এ মান্নান
লাকসাম মনোহরগঞ্জ
কুমিল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]