বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা

সংবাদদাতা / ৩৯৬ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

কলি আক্তার,

বাগেরহাট মোরেলগঞ্জ (প্রতিনিধি)ঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সকালে পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন অফিস থেকে এ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলী প্রমুখ । আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় ।
সভায় প্রধান অতিথি খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার বলেন, কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সম্মানিত বীমা, গ্রাহক শেয়ারহোল্ডার শুভানুধ্যায়ীসহ দেশবাসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট এ্যানুয়েল রিপোর্ট ইন্টিগ্রেটেড রির্পোট ও কর্পোরেট গর্ভনেন্সের জন্য ২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এ ছাড়াও জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেন। বর্তমানে সারাদেশে কোম্পানিতে ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]