শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

সংবাদদাতা / ২৬৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মোহাম্মদ ইকবাল হোসেন,

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাট সাতকানিয়া পৌরসভার সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু ডলু নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা জানান, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নৌকায় করে নদী পারাপার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বক্তারা আরও বলেন, নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং পৌরসভার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইসহাক, ইউপি সদস্য নাসির উদ্দিন, আবদুস ছবুর, সিবলু, আহমদ হোসেন, আজিজুল হক ও আবু তাহের।

কর্মসূচি শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]