মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও ক্ষোভ

সংবাদদাতা / ৩৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

তারিখ: ১০ মে ২০২৬ইং
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এবং আরও দুজন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সুশীল ফোরাম।
শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় নিহত মুরসালিন ও নবী হোসেনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জাহিদ।
তিনি সাংবাদিকদের বলেন,
“সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিক হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএসএফ যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। নিরস্ত্র বাংলাদেশিদের ওপর এমন প্রাণঘাতী হামলা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন,
“সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, এ ধরনের ঘটনার পরও সরকারের নীরব ভূমিকা জনগণের মাঝে প্রশ্ন তৈরি করছে। সীমান্তে একের পর এক বাংলাদেশি প্রাণ হারালেও কার্যকর কূটনৈতিক পদক্ষেপের দৃশ্যমান উদ্যোগ না থাকা অত্যন্ত দুঃখজনক। দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকারের আরও দৃঢ় ও কার্যকর অবস্থান নেওয়া প্রয়োজন।”
সুশীল ফোরামের পক্ষ থেকে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকারের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]