মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত  অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে দিশেহারা রোগী-স্বজনরা  

সংবাদদাতা / ৩৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি।।

নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাটা শোরুমের স্বত্বাধিকারী এনাম আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ব্যাবসায়ী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসে। তিনি পৌর এলাকার আক্রমপুরে এলাকায় বসবাস আসছেন। তার গ্রামের বাড়ি নবীগঞ্জ সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামে।জানা যায়, গত রবিবার (১১ মে) রাত ১০টার দিকে বাজার থেকে বাসায় ফেরার পথে শান্তিপাড়া ব্রিজের পাশে আলম ড্রাগ হাউসের সামনে একটি অজ্ঞাত মিশুকের ধাক্কায় গুরুতর আহত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল

কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে অ্যাম্বুলেন্সের অব্যবস্থাপনার কারণে রোগীকে দ্রুত পাঠানো সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।পরে অ্যাম্বুলেন্সে সিলেট নেওয়ার পথে বালাগঞ্জ এলাকায় রাত ১১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে সিরিয়ালে থাকা অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন ছিল না এবং গাড়িটির ফিটনেসও ভালো ছিল না। তারা অন্য অ্যাম্বুলেন্সে রোগী নিতে চাইলে চালক বাধা দেন। এ নিয়ে দীর্ঘ সময় পার হয়ে যায়।এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ও কথিত সিন্ডিকেট নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার এবং সিরিয়াল সিন্ডিকেটের কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নির্মম খেলায়

সিরিয়াল ভাঙতে দেওয়া হয়নি এদিকে, নিহত এনাম আহমেদ চৌধুরীর প্রথম জানাজার নামাজ গতকাল ১১মে সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় নিজ গ্রাম ছোট আলীপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে এসআই হানিফসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামীম চৌধুরী

নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]