বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

মাগুরার শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩২০ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনে মাগুরার শ্রীপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‘বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল’ শীর্ষক এই প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ উপায়ে সবজি চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনের সমাপনী ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ির উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক, (পিপি) মোঃ আজম উদ্দীন, শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর ও তার দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রশিক্ষণ নিতে আশা কৃষক-কৃষাণীবৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর, মাগুরার আয়োজনে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১২ ও ১৩ মে ২০২৬ তারিখে দুই দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনায় পতিত জমিতে পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।

​উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা এই প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে সরকারি সহায়তায় বিভিন্ন ধরনের চারা গ্রহণ করেন।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ১৩/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]