রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে দুই গ্রামের দু’দলের মধ্যে সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ, আহত-১০ মিরপুর ল’ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ, গ্রেফতার দাবি মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন *PSC-2026 পর্যালোচনায় ভোলা যেনো সমুদ্রসম্পদের দরজা* —- *অধ্যাপক এম এ বার্ণিক* *Bhola as the Gateway to Maritime Wealth in the Review of PSC-2026* — *Professor M. A. Barnik* সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান মাগুরার শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদদাতা / ৪৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজার-এ গত বৃহস্পতিবার রাতে সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক) গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছেন।
এই বর্বরোচিত হামলার ফলে সাধারণ ভক্ত, দর্শনার্থী এবং আশপাশের সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন। একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে এ ধরনের হামলা শুধু আইন-শৃঙ্খলার চরম অবনতিরই বহিঃপ্রকাশ নয়, বরং এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।
দুঃখজনকভাবে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের পরিবর্তে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—সত্য গোপন করে দায় এড়ানোর এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত অপরাধীদের আড়াল করার যেকোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
বাংলাদেশ সুশীল ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে—দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা প্রদান রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে শাহ আলী মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একটি পবিত্র ধর্মীয় স্থানে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। অবিলম্বে মাজার এলাকা মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুন এবং ধর্মীয় স্থাপনাগুলোকে সন্ত্রাস, সহিংসতা ও অপরাধমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]