শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সংবাদদাতা / ১০৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করণে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেঁটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে র‍্যালি, বেলুন ও পায়রা উড়ানো হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার,

সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি ডক্টর মুসাফির নজরুলসহ আরো অনেকে

কৃষি মেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
১৮/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]