মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৮৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগারের মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিকালে গ্রন্থাগার হলরুমে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মাগুরা এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণ গ্রন্থাগারের সদস্য সচিব মাগুরা আদর্শ কলেজের সাবেক সহযোগী অধ্যাপক নাসিমা শিলা। বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম আর খান, ডাক্তার আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বাস ওহিদুজ্জামান, ইতিহাস গবেষক ডা.কাজী তাসুকুজ্জামান, কবি পরেশ কান্তি বিশ্বাস, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক , এডভোকেট মোখলেসুর রহমান, সাংবাদিক শরিফ তেহেরান টুটুল, কাজী মাজহারুল হক দিপুসহ অন্যরা। সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে বর্তমান লাইব্রেরী অচল অবস্থায় রয়েছে। লাইব্রেরীকে সচল করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এ প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে নতুন পাঠকের সংখ্যা বৃদ্ধি করতে হবে। লাইব্রেরীর নতুন আসবাবপত্র, চেয়ার টেবিল বৃদ্ধি করতে হবে। লাইব্রেরীর চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি দূর করতে হবে। এ ছাড়া নানামুখী সমস্যা তুলে ধরে ও তা সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠানে আগত বক্তারা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২০/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]