মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ সুশীল ফোরামের শোক ও নিন্দা বিবৃতি পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি

সংবাদদাতা / ১৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

আজ গভীর শোক ও তীব্র ক্ষোভের সাথে বাংলাদেশ সুশীল ফোরাম রাজধানীর পল্লবীতে সংঘটিত নির্মম শিশু হত্যাকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এসময় বাংলাদেশ সুশীল ফোরাম সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক কলামিস্ট ও গবেষক) বলেন
মাত্র ৭ বছর বয়সী নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে যেভাবে পাশবিক ও অমানবিক নিষ্ঠুরতায় হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়া একটি শিশুর এমন করুণ পরিণতি শুধু তার পরিবার নয়, পুরো জাতির হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।
আমরা গভীর শোকের সাথে রামিসার পিতা আবদুল হান্নান মোল্লা, মাতা পারভীন আক্তার এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। যে মা দরজার বাইরে দাঁড়িয়ে সন্তানকে ডাকছিলেন, অথচ ভেতরে তাঁর সন্তানের জীবনপ্রদীপ নিভে যাচ্ছিল—এই বেদনার ভাষা সত্যিই অবর্ণনীয়।
বাংলাদেশ সুশীল ফোরাম এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি—
মামলার তদন্ত সম্পূর্ণভাবে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করতে হবে;
অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে;
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক এলাকায় নজরদারি ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
একটি শিশুও যদি নিরাপদ না থাকে, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন থেকেই যায়—এ প্রশ্ন আজ প্রতিটি সচেতন ও বিবেকবান মানুষের সামনে।
শেষে আমরা রামিসা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]