শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় পাটক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সংবাদদাতা / ৯১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পাটক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মুস্তাফিজুর রহমান বাবলু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) ২৯ মে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

মৃত মুস্তাফিজুর রহমান বাবলু দুর্গাপুর গ্রামের মৃত গোলাম সারোয়ার ফকিরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মুস্তাফিজুর রহমান বাবলু দুর্গাপুর মাঠে নিজের পাটক্ষেতে নিড়ানির কাজ করতে যান। দুপুর আনুমানিক ১২টার দিকে ক্ষেতে কাজ করার সময় তাঁকে একটি বিষাক্ত সাপে দংশন করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের জমিতে কাজ করা অন্য কৃষকেরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। বর্তমানে মরদেহটি তাঁর নিজ বাসভবনে রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]