রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ মাগুরার কেস্টপুরে কৃষিবিদ গ্রুপের ফিড মিলের আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর! পটিয়া মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত কোনো সান্ত্বনা নয়, শিশুসুরক্ষার কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হোক* *—অধ্যাপক এম এ বার্ণিক No More Consolation; Let Effective Child Protection Measures Be Visible* *— Professor M. A. Barnik মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে আমিনুল হক: খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক জনসম্পৃক্ত নেতৃত্বের স্বীকৃতি, গফরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হলেন একরাম উল্লাহ

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর!

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর মধ্যে ৫ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সাচিলাপুর বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল ও দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষ সংঘঠিত হয়।

এ ঘটনায় দারিয়াপুর গ্রামের শাহীব শেখ (৩৫), তারাউজিয়াল গ্রামের প্রবল (৪০) ও শাহজাহান (৩৫) নামে ৩ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকম, মেঘা সুইটস এন্ড কনফেশনারী মিষ্টান্ন ভান্ডার ও আলম মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫জুন শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকমে দারিয়াপুর গ্রামের শাহীব শেখ মোবাইলে টাকা রিচার্জ করতে যান। এ সময় হৃদয় টেলিকমের মালিক তারাউজিয়াল গ্রামের প্রবল ভূলক্রমে রিচার্জের টাকায় মিনিট ঢুকিয়ে দেয়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সুত্রপাত হয়ে সেটা সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় মুহুর্তেই সাচিলাপুর বাজার এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে দু-গ্রামের মধ্যে বিরাজমান সমস্যা সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]