মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি//
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটির লক্ষ্য হল গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে নারী সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালত সম্পর্কে জনগণের ধারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ জুন সকালে মঘী ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে এলাকার জনগণ গ্রাম আদালতের কার্যপ্রণালী ও সুবিধাগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে এবং নিজেরা এর সেবা গ্রহণ করার পাশাপাশি অন্যদেরকে গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত করতে পারে । উক্ত অনুষ্ঠানে মাইকিং, র্যালী,ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মঘি ইউপি প্যানেল চেয়ারম্যান সাথী আকতার ,ইউপি সদস্য ,ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সকল শ্রেণী পেশার জনগণ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/৬/২০২৬ইং