সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র! মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা Pickaxe Mountain: The Center of Iran’s Nuclear Rebirth That Has Trump Worried —Professor M. A. Barnik Pickaxe Mountain: ইরানের পারমাণবিক পুনর্জন্মের কেন্দ্র নিয়েই ট্রাম্প দুশ্চিন্তায় পড়েছেন* *—অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু The Root of America’s Decline: A Massive Shortfall in Its Weapons Arsenal* *—-Professor M. A. Barnik আমেরিকার পতনের মূলে অস্ত্রভাণ্ডারে বিরাট ঘাটতি* *—-অধ্যাপক এম এ বার্ণিক মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শরণখোলাসহ ৭ উপকূলীয় জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

সংবাদদাতা / ২১৮ বার ভিউ
সময়ঃ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

দেশের উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি দেশের সাতটি উপকূলীয় জেলার ৭৮৪ জন নিবন্ধিত জেলেকে প্রায় ৭৯ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি জেলে পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

সরকারের ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞার কারণে উপকূলীয় অঞ্চলের হাজারো জেলের আয়-রোজগার সাময়িকভাবে বন্ধ রয়েছে। মা মাছের নিরাপদ প্রজনন ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ফলে জীবিকার একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়েছে।

এ প্রেক্ষাপটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের প্রথম ব্যাংক হিসেবে ২০২৬ সালে নিবন্ধিত জেলেদের জন্য বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি গ্রহণ করে। ব্যাংকটির উদ্যোগে উপকূলের সাতটি জেলার ৭৮৪ জন জেলেকে নির্বাচন করে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে নোয়াখালীর হাতিয়ার ১৪৬ জন, কক্সবাজার ও টেকনাফের ১৮১ জন, বাগেরহাটের শরণখোলার ১০৮ জন, পটুয়াখালীর আলিপুরের ১০০ জন, পিরোজপুরের মঠবাড়িয়ার ১০৯ জন, বরিশালের বানারীপাড়ার ৫৮ জন এবং বরগুনার পাথরঘাটার ৬৫ জন জেলে রয়েছেন।

গত ৩ জুন কক্সবাজারে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে সহায়তা প্রদান শেষে গত ৬ জুন বরিশালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লাহ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। দেশের উপকূলীয় অঞ্চলের জেলেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় তাদের আয় সীমিত হয়ে পড়ে। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান কার্যালয়ের এসএভিপি মো. মিজানুর রহমান।

বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস শুকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী।

এ সময় আলিপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল হক, বানারীপাড়া শাখার ব্যবস্থাপক সৈয়দ রেজাউল করিম, পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা জামান ময়েন, মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসান, শরণখোলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল-আমীন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শতাধিক জেলে পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

উপকূলীয় জেলে পরিবারগুলো এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]