বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর  উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ! মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ!

সংবাদদাতা / ৯ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে মো. শাকের হোসেন (শাকের) নামে পৌর যুবদলের এক নেতা নিহত হয়েছেন। ২১ অক্টোবর বুধবার ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ায়।


স্থানীয় সূত্রে জানা যায়, শাকের হোসেন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা কাউন্টারের সামনে আসে। তাদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিল এবং অপরজন কাউন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে থাকা মোটরসাইকেলটি উচ্চ শব্দ করতে থাকলে কাউন্টারের ভেতরে থাকা শাকেরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহত শাকেরের স্বজনেরা জানান, বুধবার ভোর ৫টার পর তাঁর ভাগনে নিজ কর্মস্থল রয়েল এক্সপ্রেসের কাউন্টারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর মাথার পেছনে গুলির চিহ্ন শনাক্ত করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, শাকের হোসেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। সকাল ৭টা থেকে বাস কাউন্টার বন্ধ রেখে মাগুরা-ফরিদপুর সড়ক, ঢাকা রোড এবং ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়কে বাস রেখে অবরোধ করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। এ সময় তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একাধিক তদন্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ শুরু করেছে।

নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইনুল ইসলাম তাঁর মাথায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও সিআইডিসহ একাধিক দল তদন্তে কাজ করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

এদিকে, ঘটনার পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উত্তেজিত না হয়ে মোটরশ্রমিক ও এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, শাকের হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

 

মোঃ সাইফুল্লাহ মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]