রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু The Root of America’s Decline: A Massive Shortfall in Its Weapons Arsenal* *—-Professor M. A. Barnik আমেরিকার পতনের মূলে অস্ত্রভাণ্ডারে বিরাট ঘাটতি* *—-অধ্যাপক এম এ বার্ণিক মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন In Kolkata on a Medical Visa, Yet Thrown Out of a Hotel onto the Streets!* *—Professor M. A. Barnik চিকিৎসা ভিসা নিয়ে কলকাতায়, অথচ হোটেল থেকে রাস্তায়!* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার।

বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৫৫ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র কর্তৃক আয়োজিত বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা ৭ জুন রবিবার সকালে বিনার মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিনা’র (ময়মনসিংহের) প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. শামসুন্নাহার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরার উপ- পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের পি এস ও এবং বিঁভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হাসানুজ্জামান রনি ও বিনা’র মাগুরা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.সুশান চৌহান।

বিনা মাগুরা উপকেন্দ্রে এস ও শোভা আন্জুমান শাম্মীর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা ও ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বাছাইকৃত মোট ৩০জন কৃষক অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালার ২য় পর্বে ২০জন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে একই অতিথিদের দিয়ে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/৬/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]