শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শ্রীপুর, মাগুরা সংবাদ দাতা //

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বিতর্ক দল মুখোমুখি হয় মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের। এ বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা সদরের ৮ টি মাধ্যমিক স্কুল অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাস ও মাগুরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সৃজনশিল বিকাশ ঘটাতে আমাদের এই আয়োজন। শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, আমাদের আয়োজনে থাকছে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। পর্যায়ক্রমে প্রতিযোগিতা গুলো আয়োজনের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। আগামী বাংলাদেশ হোক দুর্নীতি মুক্ত এই প্রত্যাশা আমাদের।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]