মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন Behind Washington’s Escape from Tel Aviv…* *—Professor M. A. Barnik তেল-আবিব থেকে ওয়াশিংটনের পলায়নের অন্তরালে…* *—অধ্যাপক এম এ বার্ণিক মিরপুরে জাঁকজমকপূর্ণ Futsal League 2026 মিনি বার ফুটবল টুর্নামেন্ট CRINK: Why Are China, Russia, Iran and North Korea Forming a Military Security Belt* *—-Professor M. A. Barnik CRINK : চীন রাশিয়া ইরান নর্থ-কোরিয়া মিলে সামরিক নিরাপত্তা বলয় কেন* *—-অধ্যাপক এম এ বার্ণিক উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা  —জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: আমিনুল হক

মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন

সংবাদদাতা / ৪৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায়  পরিবেশের ভারসাম্য রক্ষায়  নদী পুনরুদ্ধার, মাছের অভয়ারণ্য সৃষ্টি ও প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে  দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। সুইডেন দূতাবাসের সহায়তায়  স্বেচ্ছাসেবী সংস্থা  সিএনআরএস এ কর্মশালার আয়োজন করে। মাগুরা এলজিইডি  মিলনায়তনে  অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আই ইউএন সির প্রশিক্ষক  কাজী জেনিফার আজমিরি, মোঃ তারেক আজিজ, মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যারা। কর্মশালায় জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী,জীববৈচিত্র্য, মাছের অভয়ারণ্য, জলজ উদ্ভিদ , বৃক্ষরোপণ,  পাখির আবাসস্থল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণের জন্য সিএনআরএস কাজ করছে। এনবিএস এর আটটি মানদণ্ডকে কাজে লাগিয়ে  এটি বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য নদী খনন করে নদী রক্ষা, মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য অভয়ারণ্য সৃষ্টি ও ও জীববৈচিত্র রক্ষায় মানুষকে বেশি বেশি সচেতন হতে হবে। কর্মশালায় গ্রুপ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক এর পাশাপাশি  সামাজিক জনগোষ্ঠীর প্রধান সমস্যা চিহ্নিত করা, উপযুক্ত পরিসর ও সংযোগ বিবেচনা করে পরিকল্পনা করা, জীব বৈচিত্রের উন্নতি নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে বাস্তব সম্মত ও দীর্ঘ মেয়াদে আর্থিকভাবে টেকশই কাজ বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, সংঘাত ও পারস্পরিক সমঝোতা ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনা পরিবর্তন করা ও দীর্ঘমেয়াদী দায়িত্ব অনিয়মিত পরিকল্পনায় অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। কর্মশালায় আরো জানানো হয়, আমাদের নদী রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী দূষণ থেকে  মানুষকে বেশি বেশি সচেতন করতে হবে। নদী দূষণ কম হলে মাছের প্রজনন ক্ষমতা ও অভয়ারণ্য সৃষ্টি হবে। ফলে দেশ হবে স্বনির্ভর। এগুলো রক্ষায় স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলে এবং অন্যান্য অংশীজনকে  সার্বিকভাবে কাজ করতে হবে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৫/৯/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]