শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় জেলা কারাগারের সামনে গাঁজাসহ দর্শনার্থী গ্রেপ্তার, ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড!

সংবাদদাতা / ৯৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা //

মাগুরায় জেলা কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি (R.P.) গেইটে দায়িত্ব পালনরত কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবীর মোল্লার দেহ তল্লাশি করেন। এ সময় তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে সু-কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের জেল সুপার মো. মহিউদ্দিন জানান, আটক ব্যক্তি মো. দবীর মোল্লা (৩৫), পিতা- মোতাল্লেব মোল্লা, গ্রাম- জুইতারা, সদর উপজেলা, মাগুরার বাসিন্দা।

ঘটনার পরপরই জেলা প্রশাসনকে অবহিত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাগারের ফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত দবীর মোল্লাকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত দবীর মোল্লার স্ত্রী মোছাঃ তন্বী খাতুনও বর্তমানে কারাগারে দণ্ড ভোগ করছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]