শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

সংবাদদাতা / ১৩১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

শ্রীপুর( মাগুরা) সংবাদদাতা //

জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগণ! দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ,জুলাই এ নিহত শহীদদের রাস্ট্রীয় মর্যাদা দিতে হবে, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩৬ জুলাইকে চিরদিনের জন্য স্মরনে রাখার ব্যবস্থ করতে হবে। কথা গুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন, তিনি ৪ জুলাই শনিবার বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। গণ অভুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ জুলাই শনিবার বিকেলে ঐতিহাসিক নোমানী থেকে গণ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম।

শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম বিশ্বাস , জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাগুরা সদর উপজেলার পরিষদের সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান সদর উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক ফারুক হুসাইন, সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম। আগামী উপজেলা পরিষদের নির্বাচনে মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্র নেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন , সাবেক ছাত্রনেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট আজমত হুসাইনস আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]