মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সড়ক দুর্ঘটনায় নিহত আর্দশের কটিয়াদীতে নামাজে জানাজা অনুষ্ঠিত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি

সংবাদদাতা / ১৬৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলের বড় ছেলে মরহুম মনন মাহফুজের নামাজে জানাজা আজ সকাল ১১টায় তাঁর নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে গত কাল ৪ জুলাই শনিবার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন দিলীপ, সুইডেন সরকারের বিশিষ্ট অর্থনীতিবিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা মো. শহীদ উজ্জামান কাকন, আরিফুর ইতিহাস কাঞ্চন, মো. আলমগীর হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মুসল্লিগণ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুম মনন মাহফুজের রুহের মাগফিরাত, সকল গুনাহ মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।
মরহুমের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
<span;>এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মুসল্লিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]