মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খাদেম নিয়ামুন নাসির আলাপের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন আসাদুজ্জামান আসাদ তালুকদার

সংবাদদাতা / ২৫৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

বাগেরহাট জেলার বিএনপির রাজনীতিতে সুপরিচিত ছাত্রনেতা ও বাগেরহাট জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের তীব্র ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঢাকা রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ তালুকদার।

আসাদুজ্জামান আসাদ তালুকদার বলেন, “খাদেম নিয়ামুন নাসির আলাপ বাগেরহাটের ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমি মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে তার জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, সবার দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে খাদেম নিয়ামুন নাসির আলাপ দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]