শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সংবাদদাতা / ৯৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,

মাগুরা) প্রতিনিধি //

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতন-ভাতার দাবিতে মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারি বেতন-ভাতার আওতায় আনার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আজ থেকে তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে। এসময় বক্তারা আরও বলেন, ১৯৯৭ সাল থেকে তারা কৃত্রিম প্রজনন কার্যক্রম, গরুর জাত উন্নয়ন এবং পশুপালনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এক সময় সরকার মাত্র দুই বছরের জন্য মাসিক দুই হাজার টাকা সম্মানী প্রদান করলেও পরবর্তীতে সেটিও বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার সভাপতি বাবুল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক মো. পিকুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মিত্র। এ সময় সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আনিসুর রহমান টিটোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির নেতারা জানান, তাদের ন্যায্য দাবি পূরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা করছেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ০৬/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]