শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ভেদরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

সংবাদদাতা / ২০৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

র‍্যালি, আলোচনা সভায় গ্রামীণ উন্নয়ন ও সমবায়ের গুরুত্বের ওপর গুরুত্বারোপ

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভেদরগঞ্জ শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।

সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা বলেন, পল্লীর উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। তাই সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, ভেদরগঞ্জ উপজেলা ইউসিসিএ লি. (বিআরডিবি)-এর চেয়ারম্যান ও জেলা শ্রমিক দলের সভাপতি হাজ্বী এম. এ. কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরান, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝি এবং উপজেলা ইউসিসিএ লি. (বিআরডিবি)-এর পরিচালক ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নওয়াজ সরকার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মিন্টু বৈরাগী। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে বিআরডিবির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অরুণ কান্তি ভূইয়া।

এ সময় উপজেলা সহকারী কর্মকর্তা মজিবুর রহমান, বিআরডিবির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]