শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত !

সংবাদদাতা / ১১৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে শুক্রবার বিকালে প্রেসক্লাব মার্কেটের উত্তর ও দক্ষিণ ফুটবল দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে উত্তর ফুটবল দলের চৌকস খেলোয়াড় হামিম একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে একই দলের খেলোয়াড় জিতু পরপর দুইটি গোল করে । গোলের পর দক্ষিণ ফুটবল দলের খেলোয়াড় বিপক্ষ দলের দিকে চরম আক্রমণ করতে থাকে । এরই মুহূর্তে দক্ষিণ ফুটবল দলের খেলোয়াড় নাঈম পরপর দুই গোল করে দলকে আরো এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল কোন গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত খেলার শেষে প্রেসক্লাব উত্তর ফুটবল দল ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়। খেলা শেষে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় প্রেসক্লাব মার্কেটের সভাপতি মোঃ কবির হোসেন,মাগুরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ওয়ালিয়র রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, সঞ্জয় রায় চৌধুরী, আলিমুজ্জামান উজ্জ্বল, আবু সেলিমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক মিনারুল ইসলাম জুয়েল। খেলার আয়োজকরা বলেন, শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানসিক প্রবৃত্তিগুলোকে জাগ্রত করে। তাই বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]