মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার!

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে তার কাছে থাকা ৫টি মোবাইল ও ৯টি সিম জব্দ করা হয়েছে। সেই সিমের মাধ্যমে সে এযাবত ৩ কোটি ২১লক্ষ ৬০হাজার টাকা লেনদেন করেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মাগুরা শহরস্থ ভিটাসাইর এলাকার লাল্টু শিকদার এর পুত্র আমিনুল ইসলাম নয়ন (২৪) মোবাইলের মাধ্যম মাগুরা সহ দেশের বিভিন্ন স্হান হতে সাধারণ মানুষের টাকা পয়সা হাতিয়ে নিতো এবং যুবকদেরকে মোবাইল গেমের মাধ্যমে জুয়ায় আসক্ত করতো।

এ বিষয়ে মাগুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান-মাগুরা জেলার এসপি মোল্লা আজাদ হোসেন ইতিমধ্যে এ জেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় গত রাতের অভিযানে আমিনুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরার সচেতন মানুষেরা মনে করেন অনলাইন জুয়া কখনোই আয়ের পথ হতে পারেনা বরং নিঃসন্দেহে এটি একটি ধ্বংসের ফাঁদ। এ নেশায় দ্রুত ধনী হওয়ার আশায় অনেকেই সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। এর ফলে আমাদের সমাজে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, অপরাধ প্রবণতা এবং তরুণ সমাজের নৈতিক অবক্ষয় দিনদিন বেড়েই চলেছে । প্রশাসনের এ জাতীয় অভিযান আরও বেশি বেশি হওয়া উচিত।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১০/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]