শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
মহাখালী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়া শুরু গফরগাঁও ভেঙে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ একাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী আরও ১০৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন সভাপতি দিদার, সম্পাদক বাবর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ—কুমিল্লায় কৃষিমন্ত্রী

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন সভাপতি দিদার, সম্পাদক বাবর

সংবাদদাতা / ৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

মোহাম্মদ ইকবাল হোসেন,

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক-সম্পাদক দিদারুল আলম সভাপতি এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ক্রীড়া পরিষদের উপদেষ্টা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি অনুমোদন করা হয়।

বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন, রফিকুল ইসলাম, দিদারুল আলম ও মাস্টার আবু হানিফ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। নতুন নেতৃত্বের মাধ্যমে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবরকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা কমিটির সদস্যরা বলেন, তাদের নেতৃত্বে সাতকানিয়ার ক্রীড়াঙ্গন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]