মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাত্র ৬ হাজার টাকার বকেয়া নিয়ে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও আইনি নোটিশ

সংবাদদাতা / ১২৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মুগদা এলাকায় মাত্র ৬ হাজার টাকা ভাড়া বকেয়া থাকার অভিযোগে এক ভাড়াটিয়ার বসবাসরত ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা আবদুল মতিনের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি ঢাকা মহানগরের মুগদা থানাধীন ৪২/১ উত্তর মুগদা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সামান্য ৬ হাজার টাকা ভাড়া বকেয়া থাকায় বাড়িওয়ালা কোনো আদালতের আদেশ বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে হঠাৎ করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন। এতে ভাড়াটিয়া ও তার পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। ঘরের ভেতরে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী আটকে যায়।
ভুক্তভোগীর আরও অভিযোগ, বারবার অনুরোধ করা হলেও বাড়িওয়ালা তালা খুলে দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি বিষয়টি মুগদা থানায় লিখিত অভিযোগ করেন এবং একজন আইনজীবীর মাধ্যমে বাড়িওয়ালার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া কোনো ভাড়াটিয়ার বাসায় তালা লাগিয়ে দেওয়া এবং তাকে জোরপূর্বক বাসা থেকে বঞ্চিত করা আইনবিরোধী। নোটিশে তালা খুলে দিয়ে ভাড়াটিয়াকে স্বাভাবিকভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বার বার ফোন করেও অভিযুক্ত বাড়িওয়ালা আবদুল মতিনের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]