সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম
এসএসসিতে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলের গৌরবময় সাফল্য পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত নবীনগরে ইসলামী ছাত্রসেনার নতুন কমিটির অভিষেক, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক’ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! সাকিবের দেশে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী: ‘এখন আর স্বাভাবিকভাবে ফেরার সুযোগ নেই’ রূপনগর প্রেসক্লাবের সন্মানিত সদস্য রুহুল আমিনের মায়ের ইন্তেকালে শোক মাগুরায় ইনতেফার বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান—‘বাড়িতে একটি করে গাছ লাগাও’

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে যেন বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগায়। এ জন্য শিক্ষার্থীদের বাড়ি ফিরে অভিভাবকদের গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

আমিনুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]