মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত- ১

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা //

মাগুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন নারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৪ টার দিকে মাগুরা সদরের আবালপুর এলাকায় মাগুরা ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিপন মিয়া (৪৫) পিতা: শরিফুল ইসলাম, ঠিকানা : পশ্চিম রামনগর, মাগুরা সদর, মাগুরা ও নাঈম (৪০) পিতা: গোলাম রব্বানী, ঠিকানা: বেঙ্গা-বেরইল, মাগুরা সদর, মাগুরা। আহত নারীর নাম বৃষ্টি আক্তার(২৫)
পিতা – রিপন, স্বামী – রেজা ঠিকানা: পশ্চিম রামনগর, থানা ও জেলাঃ মাগুরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মিয়া তার মেয়ে বৃষ্টি আক্তারকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। অন্যদিকে রাব্বি ইসলাম নাঈম কর্মস্থল মাগুরা পুরাতন বাজারের মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই রাব্বি ইসলাম নাঈম নিহত হন। গুরুতর আহত রিপন মিয়া ও তার মেয়ে বৃষ্টিকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত বৃষ্টি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
তাং ২০-০৮-২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]