রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি //
মাগুরার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য আহত হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।
আহত ব্যক্তি মনু মিয়া মাগুরা সদর থানার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়দের ভাষ্য, বিদ্যুৎ না থাকার সুযোগে চার সদস্যের একটি চোরচক্র ট্রান্সফরমার চুরি করতে আসে। ট্রান্সফরমার খুলে নেওয়ার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনু মিয়া! তার সহযোগীরা তখন পালিয়ে যায়।
পরে সকালে স্থানীয়রা তাকে আহত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/৮/২০২৬ইং