শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল হক

সংবাদদাতা / ৯৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘সবুজ হোক পরিবেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ’, ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণকালে শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘আমি কেন এসেছি, তোমরা জানো? তোমাদের সঙ্গে গাছ লাগাতে এসেছি। আজ আমরা গাছ লাগাব। এরপর তোমরা তোমাদের আব্বু-আম্মুকে বলবে, বাড়িতে একটি করে গাছ লাগাতে। তোমরা ছোট, তাই তোমাদের পক্ষে গাছ লাগানো সম্ভব—তোমরা বাড়িতেও গাছ লাগাবে।’

তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল—‘গাছ কাটার দিন শেষ, সবুজ হবে বাংলাদেশ’, ‘সবুজায়ন করি, দূষণ রোধ করি’, ‘সবুজ পৃথিবীর চাই, বেশি গাছ লাগাই’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এবং ‘গাছ লাগাই, হাজার প্রাণ বাঁচাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় ব্যাপক উৎসাহ দেখা যায়।

### মোঃ জাকির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]