রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে! মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়! Trump Wants to Swallow Lake Ontario* *—Professor M. A. Barnik লেক অন্টারিও গিলে খেতে চায় ট্রাম্প* *—অধ্যাপক এম এ বার্ণিক আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়!

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরা শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর – ডুমাইন ঘাটে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

২৯ আগষ্ট শনিবার বেলা ১১টায় কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কমলাপুর -ডুমাইন ঘাটে অভিযান পরিচালনা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল ইসলাম সরোজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনে মোঃ জামাল খান, পিতা মৃত ছানা খান,গ্রাম -কমলাপুর -কে -২০০০০/-(বিশ হাজার টাকা) জরিমানা আদায় করেন ও দুদিনের মধ্যে বালু সরিয়ে নিতে মৌখিক ভাবে নির্দেশ দেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন ধরে মোঃ জামাল খান ঘাটে চলাচলের জায়গা দখল করে মোঃ মাহমুদ,পিতা নান্নু মিয়া, গ্রাম নাকোল এর কাছে লিজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আয়ুব হোসেন খান,নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল মালেক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
এ সময় অন্যান্যদের মধ্যে ,উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ,আসলাম হোসেন,আজাদ বিশ্বাস, মোঃ মসলেম বিশ্বাস,মোহাম্মদ আলী, মোঃ দুলাল বিশ্বাস, তপন বিশ্বাস, মোঃ তুহিন খান, মোঃ মিজান মোল্লা, মোঃ শহর আলী, মোঃ জাহাঙ্গীর খান, মোঃ তাহসিন বিশ্বাস, ঘাটের মাঝি দুলাল শেখসহ গ্রামের গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
তাং ২৯/০৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]