বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম
Trump’s Letter: A New Message from Washington Centered on Tarique Rahman* *—Professor M A Barnik ট্রাম্পের চিঠি: তারেক রহমানকে ঘিরে ওয়াশিংটনের নতুন বার্তা* *—অধ্যাপক এম এ বার্ণিক* নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

সংবাদদাতা / ৫৮ বার ভিউ
সময়ঃ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

গৌরব, সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ অভিযাত্রার স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক-এর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান লস্কর রানা এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাহবুব হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন পর্যায়ের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির রাজনৈতিক অঙ্গীকার অব্যাহত থাকবে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় মুহূর্তে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের আলোকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হিসেবে নেতাকর্মীরা জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ” এবং “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ” স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]