শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করে ৯৬ হাজার টাকা পেলেন

সংবাদদাতা / ২১৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

আলো (ডিজিটাল নিউজ ডেক্সঃ)

পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করলেন, কৃষি বান্ধব মাননীয়  প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে তিনি প্রায়  ৮০ মণ ধান বিক্রি করেন। বিক্রয়  মূল্য বাবদ ৯৬ হাজার টাকা পেয়েছেন তিনি। টুঙ্গিপাড়া খাদ্য গুদাম ও উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানাযায়।
আরও খোঁজ নিয়ে জানা যায় , খাদ্য গুদামের পক্ষ থেকে গত মঙ্গলবার ২৮ মে ২০৪ ইং প্রধানমন্ত্রীর  পৈতৃক জমিতে উৎপাদিত ধান সংগ্রহ করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, এবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী সরকারী খাদ্য গুদামের কাছে ধান বিক্রি করলেন।
গত বছরও বোরো মৌসুমে তিনি প্রথমবারের মতো খাদ্য গুদামের কাছে ধান বিক্রি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ টন ধানের ওজন মান ও মজুত সনদ প্রদান করা হয়। ওজন মান ও মজুত মান সনদের তথ্যমতে, প্রধানমন্ত্রী গুদামের কাছে বোরো ধান বিক্রি করেছেন। ৭৫ বস্তায় ৩০০০ কেজি ধান তিনি সরকারী ধার্য করা মূল্য ৩২ টাকা দর কেজিতে বিক্রি করেন। এতে  তিনি ৯৬ হাজার টাকা বিক্রয় মূল্য  পেয়েছেন। সনাতন পদ্ধতির পরিমাপে প্রধানমন্ত্রীর বিক্রি করা ধানের পরিমাণ ৮০. ৭৮ মন
প্রধানমন্ত্রীর ধান বিক্রির বিষয়টি নিশ্চিত করছেন টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তিন টন ধান সরকারী খাদ্য গুদামের কাছে সরকারী নির্ধাবিত মূল্যে বিক্রি করা হয় । এ থেকে তিনি ৯৬ হাজার টাকা পেয়েছেন। অনলাইনে তার ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তার পৈতৃক জমিতে উৎপাদিত ধান বিক্রি করছেন। কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা খাদ্য গুদামে এই ধান বিক্রয় করেছে। গত বছরও প্রধানমন্ত্রী খাদ্য গুদামে ধান বিক্রিয় করে ছিলেন বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]