শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লবীতে ভাড়া বাসায় চুরি, নগদ টাকা-স্বর্ণ ও টিভি খোয়া যাওয়ার অভিযোগ দেবিদ্বারে সাংবাদিক জনি ফারুককে হেয় করতে ডিজিটাল কারসাজির অভিযোগ নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার কামরুজ্জামান দুলালের সঙ্গে বিএনসিইউপি নেতৃবৃন্দের সাক্ষাৎ, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ তরুণদের আস্থার প্রতীক ‘সরকার ল্যাপটপ’—উদ্যোক্তা জয়ের ক্রেতাবান্ধব উদ্যোগ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার

পল্লবীতে ভাড়া বাসায় চুরি, নগদ টাকা-স্বর্ণ ও টিভি খোয়া যাওয়ার অভিযোগ

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | পল্লবী, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় একটি ভাড়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৪২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ৪৩ ইঞ্চি একটি টেলিভিশন চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাসাটির ভাড়াটিয়া‌ )।

অভিযোগ সূত্রে জানা যায়, একজন ব্যবসায়ী। তিনি স্ত্রীকে নিয়ে ব্লক-ত, সেকশন-১২ এলাকায় প্রায় দেড় বছর ধরে ভাড়া থাকছেন। অসুস্থতার কারণে তার স্ত্রী ঘটনার চার দিন আগে গ্রামের বাড়িতে চলে যান।

১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি সকালে ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাসায় ফিরে দেখতে পান, বাসার তালা খুলে চুরির ঘটনা ঘটেছে।

পরে বাসার সিসিটিভি ফুটেজ যাচাই করে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা এক ব্যক্তি দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করে এবং প্রায় ১৩ মিনিট পর ৩টা ৩৮ মিনিটে বাসা থেকে বের হয়ে যায়। অভিযোগকারীর দাবি, ওই সময়ের মধ্যেই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও টেলিভিশন নিয়ে যাওয়া হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৪২ হাজার টাকা, ২ ভরি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ৪৩ ইঞ্চি একটি টেলিভিশন।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করে পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন । তিনি জানান, চুরির ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ অভিযোগটি তদন্ত করে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]