রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত বিশ্বনেতাদের সামনে পকেট থেকে ‘পেজার’ বের করলেন নেতানিয়াহু মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ-ডিএনসিসি প্রশাসক নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় Tarique Rahman’s 3-R Strategy at the UN Assembly: A Plan for Rebuilding Bangladesh* *—-Professor M. A. Barnik নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র নাঈমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ-ডিএনসিসি প্রশাসক

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে লুটপাট ও ভাঙচুরের পর স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, এ ধরনের ঘটনা সরকার সমর্থন করে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

অভিযোগ উঠেছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে একদল ব্যক্তি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে লুটপাট ও ভাঙচুরের পর স্থাপনা গুঁড়িয়ে দেয়। পরে আশপাশের গাছও কেটে ফেলা হয়।

সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার দাবি করেছেন, হামলা ও ভাঙচুরে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, জায়গাটি নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ সমিতির নাম ব্যবহার করে জায়গাটি দখলে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

শফিকুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। জায়গাটি নিয়ে কোনো পক্ষের আইনগত বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। আইন হাতে তুলে নিয়ে কোনো স্থাপনা ভাঙার সুযোগ নেই।

ভাঙচুরের পরও রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কার্যক্রম চালু রয়েছে। সংশ্লিষ্টদের কার্যক্রম অব্যাহত রাখতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এমন অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ ধরনের ঘটনার কোনোভাবেই সমর্থন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]