সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরায় বণিক সমিতির  নব নির্বাচিত ১৯ কর্মকর্তার শপথ অনুষ্ঠিত   মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত  Bangladesh–US Nuclear Cooperation : Geopolitical Strategy Analysis* *—Prof. M. A. Barnik বাংলাদেশ–যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতা : ভূরাজনৈতিক কৌশল বিশ্লেষণ* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত 

সংবাদদাতা / ৩৩ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার আয়োজনের ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

 ২৬ সেপ্টেম্বর শনিবার  বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অভিনয় কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ।

কর্মশালয় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন আবৃত্তি শিল্পী এম এম আলীমুজ্জামান উজ্জল, অভিনেতা এস আলম তুহিন, নাট্যকার ও নাট্যনির্দেশক মোঃ ওয়ালিদুর রহমান, নৃত্য শিল্পী আপেল মাহমুদ সবুজ, অভিনেতা মঈনুল ইসলাম জেসান ও সৈয়দ আশিকুল ইসলাম মুসা।

মাগুরা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় ১২,১৯ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনের এ কর্মশালায় ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা

তাং ২৬/০৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]