বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ! বঙ্গোপসাগর সংলাপ: বাংলাদেশের Soft Power ও ভূরাজনৈতিক প্রাপ্তি— অধ্যাপক এম এ বার্ণিক পদ্মাকরে ব্যতিক্রমী ঐক্য: ব্যক্তি স্বার্থ ভুলে এক কাতারে ৭ চেয়ারম্যান প্রার্থী Bay of Bengal Conversation: Bangladesh’s Soft Power and Geopolitical Gains* *— Professor M. A. Barnik ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে বাড়ছে আলোচনা ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দখল বাণিজ্যের ভুয়া কল রেকর্ডে ধোঁয়াশা! এডিট করে ফাঁসানোর চেষ্টা পল্লবীর আহ্বায়ক আনিসুরকে? মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত মাগুরা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম (৪৬), তাঁর স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
​পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ পূর্বে মোট ছয়টি এবং তাঁর স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
​মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]