বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ গাজীর (৪৫) বড় ভাই সিদ্দিক গাজী (৫০) তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
প্রতিবেশি লাইজুর রহমান জানান, মৃত মসলেম গাজীর চার ছেলে। মসলেম গাজীর মৃত্যুর পর তার রেখে যাওয়া জমাজমির ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ চলে আসছিল। যার ফলে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে বড় ভাই সিদ্দিক গাজীর সাথে মেঝো ভাই মাসুদ গাজীর কথা কাটাকাটি হয়।এরই এক পর্যায়ে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে মেঝ ভাই মাসুদ গাজীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
মাগুরা শালিখা থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান জানান, সংঘর্ষর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্রণে করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/১০/২০২৬ইং