সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বাচলে রহস্যময় বাড়িতে অভিযান – মাদককাণ্ডে বারবার উঠে আসছে এশিয়াটিক গ্রুপের নাম! মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: ২০২৮ সালে মার্কিন রাজনীতির ভবিষ্যৎ কোন পথে? গুলঞ্চের লতা ও কাছের মানুষের শত্রুতা আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের নিন্দা Dhaka University’s Ranking Decline: Why DUCSU Also Failed* *— Professor M. A. Barnik ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে অবনমন: ডাকসুর উদ্যোগ কেন কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারছে না* *— অধ্যাপক এম এ বার্ণিক দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা বাংলাভাষায় ছবি থেকে লেখা শনাক্ত করার প্রযুক্তি (OCR) ব্যবহার সমস্যা—-অধ্যাপক এম এ বার্ণিক Challenges in Using Optical Character Recognition (OCR) for the Bengali Language—-Professor M. A. Barnik

পূর্বাচলে রহস্যময় বাড়িতে অভিযান – মাদককাণ্ডে বারবার উঠে আসছে এশিয়াটিক গ্রুপের নাম!

সংবাদদাতা / ৫ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে কারা কী উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন – সেই রহস্য কিছুতেই কাটছে না। গোপন বৈঠক, মাদক ও মদের ওই আড্ডায় দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি করপোরেট কোম্পানির পদস্থ কর্মকর্তার উপস্থিতি ছিল।

অভিযানের সময় তাদের মধ্যে কমপক্ষে ১৪ থেকে ১৫ জন উচ্চপদস্থ ও পরিচিত মুখ স্থান ত্যাগ করে গা-ঢাকা দিয়েছেন।

*এশিয়াটিক গ্রুপের ২০ কর্মকর্তা!*
অনুসন্ধানে জানা যায় – বিতর্কিত বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মাইন্ডশেয়ার, এএমএল ও কমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ২০ জন কর্মকর্তা এই রহস্যময় বৈঠকে অংশ নেন। প্রতিষ্ঠানটি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর কর্তৃক প্রতিষ্ঠিত।

এছাড়া গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাণ-আরএফএল গ্রুপ, ফিলিপ মরিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক এবং এসিআই মোটরসের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সেখানে ছিলেন।

*৮৫ জন আটক – সাজা!*
ডিবি পুলিশ গত সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মোট ৮৫ জনকে আটক করা হয় – ৫৯ জন পুরুষ, ২৬ জন নারী।

মোবাইল কোর্টে পুরুষদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

*গুলশান আরা ও দেবাশীষ সংযোগ!*
তদন্ত সূত্রে জানা গেছে – এই বৈঠকের সাথে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল দেবাশীষ নারায়ণ পাল ও লে. কাজী গুলশান আরার সরাসরি যোগসাজশ থাকতে পারে।

ডিবি উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান – ওই বাড়িকে নিরাপদ ঘাঁটি বানিয়ে নিয়মিত ডিজে পার্টির নামে মাদকের আসর বসানো হতো। তল্লাশিতে গাঁজা, ইয়াবা, মদ, যৌন সামগ্রী জব্দ করা হয়।

*২০২১ সালের সারা রিসোর্ট কাণ্ড!*
এর আগে ২০২১ সালে সারা রিসোর্টে এশিয়াটিকের ফরথোট পিআর ও ব্ল্যাকবোর্ডের পার্টিতে বিষাক্ত মদ্যপানে ৪ জন মারা যান, অনেকে অন্ধ হয়ে যান। সেই ঘটনা ধামাচাপা পড়লেও নতুন এই কাণ্ডে আবার আলোচনায় এসেছে।

> *BREAKING! 🔥 পূর্বাচলে রহস্যময় বাড়িতে অভিযান!*
> *৮৫ জন আটক! এশিয়াটিক গ্রুপের ২০ কর্মকর্তা!*
> *গ্রামীণফোন, প্রাণ, BAT, ফিলিপ মরিস কর্মকর্তাও ছিল!*
> *১৪-১৫ জন VIP পালাইছে!*
> *কারা ছিল ওই রাতে? কমেন্টে জানান!*
> * #পূর্বাচল #এশিয়াটিক #মাদককাণ্ড*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]