শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু! মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেসের বেহাল দশা: যাত্রী ভোগান্তি চরমে, রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর  উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু!

সংবাদদাতা / ৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে দূর্গাপুজার অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। তবে হাসপাতালের চিকিৎসক জানান মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামেqর আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)। ঘটনার বিষয়ে নিহতদের স্বজনরা জানান, বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে আলমগীর ও বিধান মদ্যপান করেন। তারপরই দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]