রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন বিপদ ঘটার পর নয়, আগেই সতর্ক হওয়া রাষ্ট্রের দায়িত্ব* *— অধ্যাপক এম. এ. বার্ণিক জুলাই বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে?হয়ে গেছে বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা — ডাঃ আল হাসান মোবারক

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

সংবাদদাতা / ৫২ বার ভিউ
সময়ঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা সংগঠন পরিচালনার জন্য ২০২৭-২৮ সেশনে ১৪ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন ও জেলা নায়েবে আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জেলা শুরা সদস্য সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে এ কর্মপরিষদ গঠন করা হয়। জেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জেলা আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে কর্মপরিষদ গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। এ সময় জেলা ও উপজেলা থেকে নির্বাচিত জেলা শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন ।

নবগঠিত জেলা কর্ম পরিষদে নায়েবে আমীর হিসাবে মনোনীত হয়েছে অধ্যক্ষ মাহবুবুর রহমান, সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মারুফ কারখী, উলামা বিভাগের সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা লিয়াকত আলী খান,আভ্যন্তরিন নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল গাফফার, অফিস সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন মোঃ খায়রুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ইব্রাহিম বিশ্বাস, আই সি টি সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোঃ কবীর হুসাইন, আইন আদালত ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে অধ্যাপক আশরাফুল আলম।
সম্মেলনে বক্তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের তান্ডবের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ২১/১১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]