রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন বিপদ ঘটার পর নয়, আগেই সতর্ক হওয়া রাষ্ট্রের দায়িত্ব* *— অধ্যাপক এম. এ. বার্ণিক জুলাই বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে?হয়ে গেছে বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা — ডাঃ আল হাসান মোবারক

মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের  ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব  প্রয়াত কবি বিবেকানন্দ মজুমদার , ছড়াকার রোকেয়া খাতুন ও যাত্রাশিল্পী  নির্মল কুমার বিশ্বাসের স্মরণে নাগরিক স্মরণসভা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব এ নাগরিক স্মরণ সভার আয়োজন করে। সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাঈদ,  ড. মুসাফির নজরুল,  কবি এম এ হাকিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যাত্রাশিল্পী রঞ্জন কুমার বিশ্বাস, প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক শিপ্রা দাস, বিশ্বজিত বিশ্বাস, অনির্বাণ সেবা সংসদের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, নাহিদুর রহমান দুর্জয়, কবি রফিক হানজালা, যাত্রাশিল্পী সুজয় সাহা, সাংবাদিক খায়রুজ্জামান সবুজ ও প্রয়াত কবি রোকেয়া খাতুনের পুত্র সাজ্জাদুর রহমান বিপুসহ আরো অনেকে ।

সভায় বক্তারা মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের এ ৩ জন ব্যক্তিত্বের নানা দিক নিয়ে আলোচনা করেন।তারা আরো বলেন,কবি বিবেকানন্দ মজুমদার ও ছড়াকার মাগুরার সাহিত্য অঙ্গনকে  করেছেন বিকশিত। তাদের ছোয়ার সাহিত্য অঙ্গন হয়েছে আলোকিত।   সভায় জেলার কবি, সাহিত্যিক,সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

মোঃ  সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২১/১১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]