শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

প্রয়াত প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত 

সংবাদদাতা / ১৭২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মােঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’- এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হেমেন্দ্রনাথ সাহা, সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কান্তি ভূষণ বিশ্বাস, নির্মলেন্দু সাহা, কান্তি সন্ধ্যা রানী সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী শরিফুল ইসলাম ফরহাদ, প্রাক্তন ছাত্র ও সাবেক চেয়ারম্যান কাজী ওয়াজেদ আলীম মন্টু, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, মরহুম কাজী ফয়জুর রহমানের পুত্র ওলি রহমানসহ অন্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিআইজি আসমা সিদ্দিকা মিলি, ডাঃ কাজী রকিবুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, অচিন্ত্য কুমার সহা, মলয় কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৬৭ সালের পর থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী গন অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফাইজুর রহমান ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]